মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠাকুরগাঁওয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। টানা বৃষ্টিতে কিছু কেন্দ্রে বিদ্যুৎবিভ্রাট ঘটে। ফলে ওইসব কেন্দ্রে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে তাদের।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় তাদের। 


খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ঠাকুরগাঁও জেলার অধিকাংশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরুর পরেও বিদ্যুৎবিভ্রাট ঘটে। তবে কতটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে মোমবাতির আলোয় শিক্ষার্থীদের প্রায় ১ ঘণ্টা পরীক্ষা দিতে হয়েছে।


জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Follow Us