মৌলভীবাজারে ই'য়াবাসহ মা'দক ব্যবসায়ী আ'টক

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের জুড়ীতে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেফুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার পূর্ব বটুলী গ্রামের সেফুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।


এসময় তার কাছে দুটি নীল রঙের প্লাস্টিকের প্যাকেটের ভেতরে থাকা ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ কবির জানান, আটককৃত সেফুল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে আরও দুইটি মামলা বিচারাধীন রয়েছে। সোমবারের ইয়াবা উদ্ধারের ঘটনায় জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

Follow Us