সুনামগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরিনের রোগমুক্তি কামনায় দোয়া দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ললিয়াপুর চৌরাস্তা জামে মসজিদে জুম্মার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রমজান আলী, সদস্য সুকেশ চন্দ্র দেবনাথ, বিএনপি নেতা আকবর আলী মোড়ল, আয়াত আলী, জজ মিয়া মাস্টার, শাহ আলম, রমিজ উদ্দিন, কামাল হোসেন, মিজানুর রহমান, কৌশিক আদিত্য, সুলতান আহমেদ, মোহাম্মদ মধু মিয়া প্রমুখ।
Fans
Fans