মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে সোনালী রঙ্গের একটি কৈ মাছ ধরা পড়েছে। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামের বাসিন্দা আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে ধরা পড়েছে সোনালী রঙের একটি কৈ মাছ।
জানা যায়, বৃষ্টির সময় কৈ মাছটি পুকুর থেকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে সোনালী রঙের কৈ মাছটি ধরে নিয়ে আসেন। ভিন্ন রঙের কৈ মাছ ধরার পড়ার খবর পেয়ে উৎসুক লোকজন ও আত্মীয়-স্বজনরা তাদের বাড়িতে ভিড় করেন।
ইমন তরফদার জানান, দুদিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পাড়ে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে নিয়ে আসি। মাছটির পেটে ডিম রয়েছে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন, অনেকগুলো মাছের মধ্যে দুএকটি এমন হতেই পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।
Fans
Fans