সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে এক কলেজ ছাতের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ছয় টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রের নাম রিমন আহমদ তালুকদার (২৪)। তিনি শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বাসিন্দা।
রিমনের চাচা আব্দুস শহীদ জানান, রিমন হাওরে ধান শুকানোর জায়গা থেকে গরু আনতে গেছিলো। এসময় সময় বজ্রপাতের ঘটনা ঘটলে সাথে সাথেই তার মৃত্যু ঘটে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, সোমবার সকালে রিমন নামের এক শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
Fans
Fans