মৌলভীবাজারে হত্যা মামলার আসামি বজলু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার জেলার আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামী বজলু মিয়া আপার কাগাবালা ইউনিয়নের জিলদার মিয়া ছেলে। এই মামলা এছাড়াও তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় আরও ৯টি মামলা রয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ মৌলভীবাজারের একটি আভিযানিক দল ২৯ এপ্রিল জেলার আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি ও মূল হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।
Fans
Fans