মৌলভীবাজারে সাড়ে ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে অবৈধভাবে দখল করে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। যার ফলে অবৈধ দখলদারদের কবল থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে।


রোববার (৫ মে) মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও বার এসোসিয়েশনের সামনে অবৈধভাবে গড়ে উঠা ১০টি স্থাপনা উচ্ছেদ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন জানান, অভিযানে ১০টি স্থাপনা দখলমুক্ত করা হয়েছে। দখলদাররা দীর্ঘদিন যাবৎ গুরুৎপূর্ণ স্থানে সরকারি সম্পত্তি দখল করে রেখেছিল। উদ্ধারকৃত জমির মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানান তিনি।

Follow Us