সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে জামালগঞ্জ সদর ইউনিয়নের বাশকার হাওরে এই ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাশকার হাওরে ধান কাটতে গেলে বেলা ১১টার দিকে বজ্রপাতে আহত হয়ে জাকির হোসেন মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘঁনার সত্যতা নিশ্চিত করেছেন।
Fans
Fans