কুলাউড়ায় মা*দকসহ যুবক আ*টক

কুলাউড়া প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকসহ মো: সামেদ আলী (২৩) নামের এক এক যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ মে) বিকেলে পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় তাকে আটক করা হয়। 


এসময় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার বিকেলে পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।


শাহ জহুরুল হোসেন জানান, বিকেলে শহরের আউটার রেলক্রসিং এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে সামেদকে আটক করে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ মাদক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Follow Us