মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জ*রিমানা

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে তিনটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রাজনগর থানা পুলিশের একটি টীম অভিযানে সহায়তা করেন।


অভিযানে সুভাষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা, মা-বাবার স্টোরকে ১ হাজার টাকান ও মেসার্স ফুড কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


সহকারী পরিচালক আল-আমীন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলবে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিকর পণ্য বিক্রি করতে দেওয়া হবে না।

Follow Us