সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ডেবিল হান্ট পরিচালনা করে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতআনফর আলী টুকু উত্তর কামলাবাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) মো. আলমগীর হোসেন, সুপ্রাংশু দে দিলু, এএসআই (নি.) গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Fans
Fans