হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম শিবলুকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সোমবার (১৯ মে) বিকেল উপজেলার দাউদনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি ছিলেন তিনি।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত শিবলু আওয়ামী লীগ পতনের পরপর আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) কারাগারে পাঠানো হবে।
Fans
Fans