দোয়ারাবাজারে সাবেক চেয়ারম্যান গ্রে ফতার

দোয়ারাবাজার প্রতিনিধি ::

প্রকাশিত:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত্র ৩টার দিকে ছাতক পৌর এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 


তিনি দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। 


জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারের নামিয় আসামি আনোয়ার হোসেন আনু। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Follow Us