ছাতকে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ছাতক প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের ছাতকে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের সহায়তায় এবং ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। 


মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন।


কৃষি প্রযুক্তি মেলায় প্রযুক্তিগত ফসল, বাগান চাষ, ভাসমান সবজি চাষ, বীজ সংরক্ষণ ইত্যাদি কৃষি প্রযুক্তি বিষয়ক ষ্টল বসানো হয়েছে।


উপজেলা কৃষি অফিসের আঙ্গিনায় মেলার প্রধান ফটকে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড.মোঃ মোশাররফ হোসেন। এসময় উপজেলা হোসেন। এ সময় কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্লকের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow Us