মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: মছদ্দর আলীর সঞ্চালনালয় ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান (ভিপি মিজান), ফখরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: আতিকুর রহমান জরিফ, মো: তাজ উদ্দিন (তাজু), খন্দকার আবুল মঈন গুফরান, হাফিজুর রহমান চৌধুরী তুহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, আইন উদ্দনি, মো: সুফি মিয়া, নিলু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সময়ে যারা মাঠে ছিলো তাদেরকেই যেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে স্থান দেওয়া হয়। কোন অবস্থাতেই যেনো আওয়ামীলীগের দোসররা দলে না ভিড়তে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
Fans
Fans