হবিগঞ্জের নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুরশিদ মিয়া (৫১)। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক মুরশিদ মিয়া শৈলাগর হাওড়ে মাছ ধরতে যান। এ সময় হাওড়ের মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মো. কামরুজ্জামান বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Fans
Fans