তিনটি সফল সিনেমায় সফলতার পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন প্রিয়তমা খ্যাত ইধিকা পাল। এবার প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘বহুরূপ’র নতুন পোস্টার। এই পোস্টারে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকার লুক।
সেখানে তাকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম এক লুকে। সিনেমাটিতে ইধিকাকে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। যেখানে সোহম চক্রবর্তীর বিপরীতে এতে দেখা যাবে তাকে।
কাজটি চ্যালেঞ্জিং ছিল- দাবি করে এ সম্পর্কে ইধিকা বলেন, এটি আমার কাছে অন্যরকমের একটা সিনেমা। আমি এরকম কাজ এখনও করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। আমি প্রথম থেকেই ভাবছিলাম কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিং ছিল।
তিনি আরও বলেন, আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও শিখেছি অনেক। এই সিনেমার পরিচালকও নতুন। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি সিনেমার পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে।
‘বহুরূপ’ পরিচালনা করছেন আকাশ মালাকার। সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি প্রেম-ভালোবাসা-আবেগের স্বাদও পাবেন দর্শকরা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, ভরত কল, দেবলিনা দত্ত প্রমুখ।
Fans
Fans