কুলাউড়ায় ৪০ লাখ টাকার বালু জ'ব্দ

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে স্তুপ করে রাখা প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর ব্রিজের পাশে অভিযান চালিয়ে এই বালু জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।


অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।


তিনি জানান, জব্দকৃত বালুগুলো ২০২১-২২ অর্থবছরে উত্তোলন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সরিয়ে নেওয়া হয়নি। এ কারণে সরকারপক্ষে এগুলো জব্দ করা হয়েছে। বালুগুলোর বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। 


শিগগিরই এসব বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানান তিনি।

Follow Us