সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩ জুন) বিকেলে সাচনা বাজারের বটতলায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য মোহাম্মদ আলী, এমদাদুল হক আফিন্দী, অ্যাডভোকেট শাহিনুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম, জুলফিকার চৌধুরী রানা, নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, নবী হোসেন, শামসুজ্জামান ধন মিয়া, গোলাম রব্বানী আফিন্দী, এমরান হোসেন রুবেল, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Fans
Fans