৪৮ ঘন্টায় সারাদেশে গ্রে'ফ'তা'র ১,৫৫০

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

গত দুইদিনে সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭১ জন। বুধবার (৪ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।


তিনি জানান, গত দুইদিনে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৫০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭১ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৫৭৯ জন।


এছাড়া অভিযানে একটি ম্যাগজিনবিহীন বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

Follow Us