মাধবপুরে নদী থেকে ম'র'দে'হ উদ্ধার

শেখ জাহান রনি (মাধবপুর)::

প্রকাশিত:

হবিগঞ্জের মাধবপুরের সোনাই নদী থেকে আবু সাঈদ (৫০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) সকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর-আৎকাপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 


আবু সাঈদ গোয়ালনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।


জানা যায়, বুধবার সকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর-আৎকাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। 


মাধবপুর থানার এসআই মুকুল জানান, 'লাশটি নদীর যে অংশে ভাসছিল সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মধ্যে পড়েছে।'


স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ জুন) কোনো একসময় আবু সাঈদ নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে নি। নদীর পাড়ে আবু সাঈদের ব্যবহৃত কাপড়চোপড় ও মোবাইল ফোন পাওয়া গেছে।


নাসিরনগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Follow Us