শনিবার (৭ জুন) দেশব্যাপী উদযাপিত হয়েছে ঈদুল আজহা। আর এর মাধ্যমেই শেষ হলো চলতি বছরের মুসলমানদের দুই বড় উৎসব। এখন আবার রমজানের অপেক্ষা। এরপর ঈদুল ফিতর।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সে হিসেবে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
চলতি বছরের ২ মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছিল। আর পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছিল ৩০ মার্চ। চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি/হিজরি সন গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে।
ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে আরবি ক্যালেন্ডার ভিন্ন। ইংরেজি মাসগুলো ২৮/২৯ (শুধু ফেব্রুয়ারি), ৩০ এবং ৩১ দিনের হলেও আরবি মাসগুলো শুধু ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। ফলে আরবি বছর পূর৩৫৩/৩৫৫ দিনে। বিপরীতে ইংরেজি বর্ষ ৩৬৫ দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।
Fans
Fans