মৌলভীবাজারে সড়ক দু'র্ঘ'ট'নায় ৪ জনের মৃ ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে ঈদের দিন পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আরেকজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার (৭ জুন) রাত ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা এলাকার কাছারি বাজারে। মৌলভীবাজার-শমশেরনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জুবেদ মিয়া (২৮) ও কামরুল মিয়া (৩০)।


গুরুতর আহত মাহবুব মিয়াকে (৩৫) উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


নিহত জুবেদ সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে এবং কামরুল মিয়া কমলগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে।


রোববার (৮ জুন) মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান জানান, দুর্ঘটনার পর তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় ছিলেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।


একই দিন বিকেলে আরেকটি দুর্ঘটনা ঘটে বড়লেখা উপজেলার কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত হন দুই ভাই— সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২২)।


কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগ যাচ্ছিলেন সাহেদ। পথে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাহেদের মৃত্যু হয়। গুরুতর আহত রুমনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ওসমানী মেডিকেলে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।


নিহত সাহেদ ও রুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। 


বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

Follow Us