সুনামগঞ্জে বিপুল পরিমাণ গাঁ'জাসহ আ'টক ১

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজনকে জনকে আটক করা হয়েছে। সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকাধীন হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তির নাম রাজ্জাক মিয়া (২৬)। তিনি দিরাই থানার নতুন কনগাঁও গ্রামের বাসিন্দা।


রেঞ্জ ডিআইজি অফিস সিলেটের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শান্তিগঞ্জ থানার জয়কলস এলাকাধীন হাইওয়ে সড়কে অভিযান চালায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানে রাজ্জাক মিয়ার নিকট থেকে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।


রাজ্জাক মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান।

Follow Us