সুনামগঞ্জের ছাতকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১১ জুন) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, আমেরতল গ্রামের ফয়জুল হক ও তোতা মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলমান রয়েছে। এরই জেরে দুই পক্ষের ছেলেরা কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে দুইপক্ষের ১০ ব্যাক্তি আহত হন।
গুরতর আহত জলাল মিয়া, ফয়জুল হক, সিরাজুল হক,আশিকুল ও জিল্লুলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার জানান, দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিরোধ নিয়ে একাধিক সালিশ বৈঠক ও হয়েছে। বুধবার তাদের পূর্ব বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ছাতক থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, সকালে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Fans
Fans