পর্তুগালে দুর্বৃত্তের গু'লিতে প্রা'ণ গেল সিলেটের যুবকের

প্রবাস ডেস্ক::

প্রকাশিত:

পর্তুগালে দুর্বৃত্তের গুলিতে মাহবুবুল আলম নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় দেশটির লিসবনের আলমাদা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মাহবুবুল আলমের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামে। তিনি কয়েক বছর ধরে পর্তুগালের লিসবনে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি একই গ্রামের নান্না মিয়ার ছেলে।


ফেঞ্চুগঞ্জ উপজেলা উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা মাহবুবুল আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow Us