ই'স'রা'য়ে'লের এফ-৩৫ ভূপাতিত করেছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক::

প্রকাশিত:

ইরান ইসরায়েলের একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের কাছে বিমানটি ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে।


তবে কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর আমাদের কাছে নেই বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


এর আগেও ইরান এ ধরনের দাবি করেছিল, তবে সেগুলোকে ইসরায়েল ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছিল। এসব ঘটনার সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।


গত ১৩ জুন ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। যদিও এ আক্রমণ ইরানের পক্ষে ব্যাপক ক্ষতির কারণ হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, তাই ইরান নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ ধরনের দাবি করছে বলে ধারণা করা হচ্ছে।

Follow Us