মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী গ্রে'ফ'তা'র

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে রেজাউল হক তন্ময় নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭জুন) শহরের কোর্ট মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত রেজাউল হক তন্ময় মৌলভীবাজারের কাঁজিরগাও এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন।


মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) হিরণ বিশ্বাস জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

Follow Us