সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু লুটের দায়ে চার জনকে ৩০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জুন) উপজেলার খাসিয়ামারা নদীর আলীপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপার্টি গ্রামের বাসিন্দা মকদুছ আলীর ছেলে লিটন মিয়া, খুশিদ আলীর ছেলে কামাল, রিফাত আলীর ছেলে ফারুক মিয়া ও মকসুদ আলীর ছেলে ফারুক আলী।
খাসিয়ামারা নদীতে এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। অভিযানের সময় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, খাসিয়ামারা নদী থেকে বালু লুট বন্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
Fans
Fans