অ'বৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কা'রা'দ'ণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মৌলভীবাজারে এক জনের এক বছর ও ২ জনের তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি হাইস্কুলের সামনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এই কারাদণ্ড দেওয়া হয়।


ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দীন।


দন্ড প্রাপ্তদের মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুন্দর আলীর ছেলে মো: আলী হোসেন (৪০), একই উপজেলার হানু মিয়ার ছেলে সোহাগকে (১৯) তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর আজমনি গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুল আহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দীন জানান, স্তুপকৃত বালু জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow Us