মৌলভীবাজারে স্ত্রীকে হ ত্যা, স্বামী রিমান্ডে

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের বড়লেখায় গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সোয়েল আহমদ সুমনদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ জুন) রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।


জানা যায়, দুই বছর পূর্বে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবাস ফেরত সোয়েল আহমদ (৩৪) ১০ বছর আগে গোপনে বিয়ে করেন উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের আব্দুল লতিফের মেয়ে নাদিয়াতুল ফেরদৌসকে (২২)। চলতি বছরের মে মাসে সোয়েল আহমদ সুমনের আগের আরেকটি বিয়ের বিষয়ে নাদিয়াতুল ফেরদৌস জানতে পারেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় সোয়েল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। 


স্বামীর নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে ২৬ মে সন্ধ্যায় তিনি বাবার বাড়ি চলে যান। পরদিন সোয়েল আহমদ সুমন শ্বশুর বাড়ি গিয়ে মধ্যরাতে অজ্ঞাত সহযোগিদের নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সুমনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।


মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই আবু আফসার ভুইয়া জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ঘটনায় সম্পৃক্ত অন্যান্য আসামিদের সনাক্তের জন্য আসামির সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। রোববার দুপুরে শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Follow Us