সুনামগঞ্জে গাঁ'জা'সহ যুবক আ'ট'ক

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের তাহিরপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে উপজেলার শিমুল বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক যুবকের নাম হেলান মিয়া (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।


জানা যায়, মঙ্গলবার বিকেলে লাউড়েরগড় বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১২০৩ পিলার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ফেরার পথে শিমুল বাগান এলাকায় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২.৮০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য মূল্য ৯ হাজার ৮শত টাকা।


সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত আসামীকে গাঁজাসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow Us