সংক্ষিপ্ত সফরে শুক্রবার (২৭ জুন) মৌলভীবাজার ও নিজ উপজেলা কুলাউড়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।
কর্মসূচির মধ্য রয়েছে, ২৭ জুন শুক্রবার সকাল ৯টায় সাবেক জেলা আমীর মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব সাহেবের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ ও গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মরহুমের কবর জিয়ারত।
সকাল ১১টায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের হত্যাকান্ডের স্বীকার নাফিজা জান্নাত আনজুম এর পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করবেন।
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. ইয়ামির আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
Fans
Fans