সুনামগঞ্জে ২ লাখ ভারতীয় বিড়িসহ আ'ট'ক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের জামালগঞ্জে দুই লাখ ভারতীয় নাসির উদ্দীন বিডিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) বিকেল চারটার দিকে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মো. হাসেম মিয়ার ছেলে আব্দুল মতিন (৩০), আক্তাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিন (২৭) এবং লামা চালবন গ্রামের মো. শের আলীর ছেলে মো. হাসান (২০)।


জানা যায়, অভিযান পরিচালনাকালে একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় ভারতীয় উৎপাদিত শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের প্রায় ২ লাখ শলাকা বিড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে থানা পুলিশ। অভিযানে তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Follow Us