হবিগঞ্জে ২৯ কেজি গাঁ'জাসহ মা'দ'ক কারবারি গ্রে'ফতার

অঞ্জন রায় (নবীগঞ্জ)::

প্রকাশিত:

হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২৯ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৬ হাজার ১শত টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রায়েছ মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের আরজু মিয়ার ছেলে।


জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে বানিয়াচং সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট রাফি সিদ্দিকীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামে রায়েছ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।


সেনাবাহিনীর জানায়, রায়েছ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তিনি গাঁজা, বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করতেন।


অভিযান শেষে সেনাবাহিনী তাকে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।


হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসি পনিভূষণ রায় জানান, সেনাবাহিনীর সহযোগিতায় আমরা বড় ধরনের সফলতা পেয়েছি। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এদিকে এলাকাবাসী সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আরও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, রায়েছ মিয়ার মতো আরও কিছু প্রভাবশালী ব্যক্তি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

Follow Us