গ্লোবাল সুপার লিগ নিশ্চিত সাকিবের

স্পোর্টস ডেস্ক::

প্রকাশিত:

দেশে ক্রিকেটের দরজা বন্ধ হলেও গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালস তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে।


রোববার এক সামাজিক মাধ্যম পোস্টে এই ঘোষণা দেয় তারা।


বৃহস্পতিবার গায়ানায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় এই আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দুবাই ক্যাপিটালস। প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগস।


৩৮ বছর বয়সী সাকিব সর্বশেষ খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল), লাহোর কালান্দার্সের হয়ে। তবে ইনজুরি ও ফর্মহীনতার কারণে সেখানে তিনটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। 


এর আগের প্রায় ছয় মাস তিনি ছিলেন স্বীকৃত ক্রিকেটের বাইরে—বোলিং অ্যাকশন সংশোধন, ইনজুরি আর নানা ব্যক্তিগত ইস্যুতে কাটে সেই সময়।

Follow Us