মাধবপুরে ৭ বছরের শিশু ধ'র্ষ'ণের অভিযোগে যুবক আটক

মাধবপুর প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জের মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় শাহ আলম (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। 


আটক শাহ আলম একই গ্রামের আনব আলির ছেলে। 


ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।


জানা যায়, শনিবার দুপুরে মা বাবা বাড়িতে না থাকার সুযোগে শাহ আলম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এসময় কাউকে কিছু না বলার জন্য তাকে হুমকি দিয়ে চলে যায়। পরে মা বাবা বাড়ি ফিরলে শিশুটি ঘটনা খুলে বলে। খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহ আলমকে আটক করে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow Us