শ্রীমঙ্গলে ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আট লক্ষাধিক টাকার চা-পাতা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে শহরের মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও সোনারবাংলা রোডের কয়েকটি চা-পাতা বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।


এ সময় প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা মূল্যের ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়েছে।


এসময় অবৈধ ভাবে চা-পাতা মজুদ, বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত এবং অনুমোদনহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে টুম্পা টেলিকম এন্ড টি হাউজের মালিক চিনু ভূষণ দাশকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন বাংলাদেশ চা বোর্ডের ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।


এছাড়াও ওই প্রতিষ্ঠানের গোদামে অবৈধ ভাবে মজুদ করে রাখা ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ২২ হাজার টাকা।


ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।

Follow Us