শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকবে সুনামগঞ্জ। এদিন দিরাই ফিডারের বর্ধিতকরণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরবরাহ করা সকল এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য আগামী ১২ জুলাই শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস (পিডিবি অংশ) সাট ডাউন গ্রহণ করা হবে। ঐ দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন সকল এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Follow Us