হ ত্যা ও নৈ রা জ্যের প্রতিবাদে কুলাউড়ায় ছাত্রদলের বি ক্ষো ভ

কুলাউড়া প্রতিনিধি::

প্রকাশিত:

ব্যবসায়ী সোহাগ ও সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে নৃশংসভাবে হত্যা, আলেমে দ্বীন আ ন ম নুরুর রহমান মাদানিকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত ও দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ডসহ চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা।


শনিবার (১২ জুলাই) রাত আটটার দিকে কুলাউড়া পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।


মিছিল শেষে পৌরসভা প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল খান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ। 


এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তার একটাই পরিচয় সে অপরাধী। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তাই দেশব্যাপী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

Follow Us