সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার শালদীঘা হাওরে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম শামসুর নাহার (৭০)। তিনি নেত্রকোনার কামলা কান্দার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জেলার ধর্মপাশা উপজেলার নৌকাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে স্রোতের বিপরীতে মধ্যনগর উপজেলার দিকে যাওয়ার পথে পিঁপড়াকান্দা ব্রিজের কাছে শালদীঘা হাওরে এসে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই সাঁতার কেটে পাড়ে উঠলেও নিখোঁজ হন শামসুর নাহার। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, মধ্যনগরের শালদীঘা হাওরে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তবে সবাই সাঁতার কেটে পাড়ে উঠলেও এক নারীর পানিতে ডুবে মৃত্যু হয়। পুলিশের তথ্য অনুযায়ী এখনও কোন যাত্রী নিখোঁজ নেই।
Fans
Fans