শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্যাস পাইপের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে বিবিয়ানা গ্যাস লাইনের ভেতর থেকে সাপটি উদ্ধার করা হয়। 


স্থানীয়রা জানান, গ্যাসের পাইন সংস্কার করার সময় পাইপের ভিতরে অজগর সাপটি দেখতে পান শ্রমিকেরা। এসময় তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে আলিম মিয়া নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। 


খবর পেয়ে বন্যপ্রাণী সেবা পাউন্ডেশন কতৃপক্ষ অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, উদ্ধার করা সাপটি একটি অজগরের বাচ্চা। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Follow Us