নবীগঞ্জে ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রে ফ তা র

নবীগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবিদ তালুকদার (২৭)। শুক্রবার (১৮ জুলাই) রাতে নবীগঞ্জ থানা পয়েন্ট এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় তাকে আটক করে পুলিশ।


আটক আবিদ তালুকদার উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।


জানা যায়, ৫ ই আগস্টের আগে আবিদ তার পদকে ব্যবহার করেছেন ব্যক্তিস্বার্থে ও অপকর্মে। এতে করে পুরো এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রেফতারের খবরে এলাকাজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, আবিদ তালুকদারের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow Us