সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিটফোর্ডে পাশবিক হত্যাকান্ড এবং সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে সুনামগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ) দুপুরে জেলা শ্রমিক দলের উদ্যোগে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সোবহান, আবুল কাশেম সহ বিভিন্ন উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ।
Fans
Fans