হবিগঞ্জে গৃহবধূর গ লা কা টা ম র দে হ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) রাতে সদর উপজেলার পইল গ্রাম থেকে এ মরদহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে গৃহবধূর দেবর পলাতক বলে জানিয়েছে পুলিশ।


নিহত গৃহবধূর নাম আলম বেগম (৩০)। তিনি একই গ্রামের সবজি ব্যবসায়ী সেতু মিয়ার স্ত্রী।


পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে ঘটনার সময় আলম বেগম বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী ও সন্তান ব্যবসায়িক কাজ শেষে রাত আটটার দিকে বাড়ি ফিরে ছেলে দেখেন, ঘরের মেঝেতে গলাকাটা মরদেহ পড়ে আছে। তাঁদের চিৎকার শুনে এসময় স্থানীয় লোকজন ছুটে আসেন।


খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহতের স্বামী সেতু মিয়া বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর ছেলে বাড়িতে ছিলেন না। রাতে তাঁর ছেলে ঘরে এসে এ দৃশ্য দেখে তাঁকে খবর দেয়। তাঁর ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে তাঁর ভাই জড়িত থাকতে পারে।


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত আলম বেগমের সঙ্গে তাঁর দেবর কদর আলীর সম্পর্ক ভালো ছিল না। ঘটনার পর থেকে কদর আলী পলাতক। তাঁকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে।’

Follow Us