সুনামগঞ্জের শান্তিগঞ্জে মেধাবী- কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়াম এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের উদ্যােগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমী সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি'র সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
প্রধান অতিথির বক্তব্যে সুকান্ত সাহা বলেন, “বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস-এর মাধ্যমে শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে,যার ফলস্বরূপ শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটছে। আমি আশা করি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ, মো: আমিনুল ইসলাম, অভিভাক প্রতিনিধি মো: মামুনুর রশীদ, ছাত্র প্রতিনিধি মো: আতিকুর রহমান নাঈম।
পরে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নির্বাচিত ২৪ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, অভিভাবক সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Fans
Fans