সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রে প্তা র

বিশ্বনাথ প্রতিনিধি::

প্রকাশিত:

সিলেটের বিশ্বনাথে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌরসভার সেনারগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম আশিক আলী। তিনি একই এলাকার মৃত হাজী ইছকন্দর আলীর ছেলে। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক।


তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আওয়ামী লীগ নেতা আশিক আলীর বিরুদ্ধে থাকা মামলাগুলো হলো-২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রণক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরো প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামীয় অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আশিক আলী। আদালতের নিদের্শনায় পরবর্তীতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।


এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শপিং সিটির চেয়ারম্যান সাদেকুর রহমান বাদী বিশ্বনাথ থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় অভিযুক্ত হচ্ছেন- গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আশিক আলী। ওই মামলায় ৮৩ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরো প্রায় ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়। তাছাড়া পৌর শহরের আল-মদিনা হোটেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা আরেক মামলারও এজাহারনামীয় অভিযুক্ত হচ্ছেন আশিক আলী।


তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।

Follow Us